Tuesday, July 31, 2018

প্রিয়তমা


তোমার লুকনো আঁচলের প্রতিটি ভাঁজে লুন্ঠিত হৃদয়ের সংখ্যাতত্বে অনীহা আমার । তোমার দীঘল চোখের কাঁজলের গভীরে দেখেছি নিস্পাপ প্রেমের ছায়া অগণিতবার ।

Thursday, July 26, 2018

ইতিহাসের সাক্ষী হতে আপনি প্রস্তুত তো... ?

শুক্রবার মধ্যরাত অর্থাৎ আগামী ২৭ জুলাই (কোনও কোনও দেশের জন্য ২৮ জুলাই) দেখা যাবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই বিশেষ মাহেন্দ্রক্ষণটির স্থায়িত্ব হবে ১ ঘণ্টা ৪৩ মিনিট। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এদিন লালচে রং ধারণ করবে চাঁদ; যাকে বলা হয় ‘ব্লাড মুন’।আর্থস্কাই জানায়, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের দেশগুলো থেকে দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য। এশিয়ার বেশিরভাগ দেশ থেকে ২৭ জুলাই দিনগত মধ্যরাতের পর অথবা ২৮ তারিখ ভোর থেকে চন্দ্রগ্রহণ উপভোগ করা যাবে।পূর্ণ চন্দ্রগ্রহণ আর আগে-পরের দু’টি আংশিক চন্দ্রগ্রহণ মিলিয়ে প্রায় পাঁচ ঘণ্টা আলো-আঁধারিতে ঢাকা থাকবে চাঁদ। পূর্ণ চন্দ্রগ্রহণের আগে ও পরে আরও দুইবার হবে আংশিক চন্দ্রগ্রহণ।

নরওয়েভিত্তিক ওয়েবসাইট টাইম অ্যান্ড ডেট ডটকম জানাচ্ছে, শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৪ মিনিটে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। চলবে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত। তার পর শুরু হবে শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।তা শেষ হবে রাত ৩টা ১৩ মিনিটে। এরপর আবার ৩টা ১৩ মিনিটে ফের শুরু হবে আংশিক গ্রাস, যা শেষ হবে রাত ৪টা ১৯ মিনিটে। শতাব্দীর এই দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঢাকাসহ সারা বাংলাদেশ থেকে দেখা যাবে।প্রতিবেশি ‘লাল গ্রহ’ মঙ্গলও পৃথিবীর খুব কাছে এসে পড়বে শুক্রবার। কারণ, কক্ষপথে ঘুরতে ঘুরতে ওই দিনই পৃথিবীকে মাঝখানে রেখে সূর্যের ঠিক উল্টো দিকে চলে যাবে মঙ্গল, যেখানে আগামী ১০০ বছরের মধ্যে ‘উপনিবেশ’ বানানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে মানবসভ্যতার।

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ছাড়াও জুলাই মাসে আরেকটি বিরল দৃশ্য প্রত্যক্ষ করতে পারবেন নক্ষত্র প্রেমীরা। ৩১ জুলাই ২০০৩ সালের পর পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করবে মঙ্গলগ্রহ। এদিন পৃথিবী থেকে ৩ কোটি ৫৮ লাখ মাইল দূরে অবস্থান করবে লাল গ্রহটি এবং আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই দেখা যাবে।

Monday, July 23, 2018

অনুধাবন

জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখছো।

Tuesday, July 17, 2018

জীবন

জীবনের প্রতিটা গল্পই মূল্যবান, হোক সেটা আনন্দ বা বেদনা, সফলতা কিংবা  ব্যর্থতার......! প্রতিটা গল্পই নতুন এক অধ্যায়ের জন্ম দেয়, জড়িয়ে থাকে হাজারো অনুভূতি, অব্যক্ত কিছু কথা  ।

Wednesday, June 20, 2018

অনুধাবন

ক্যামেরা থাকলেই যদি ফটোগ্রাফার হওয়া যায়। তবে আমার কলম আছে আমিও রবীন্দ্রনাথ.... ?

Tuesday, June 19, 2018

যখন তোমার মন খারাপ

প্রজাপতিদেরও মন খারাপ হয় । তখন রোদ ঝলমল দুপুরটাও মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। সেই মন খারাপের মেঘ কিভাবে যেনো আমার কানে এসে বলে যায় তুমি ভালো নেই। জানি, তোমার বুকে বেজে চলেছে ফেলে আসা পথের রোদ-বৃষ্টি-কুয়াশা-ঝড়ের গান। স্মৃতিকাতর হয়ে পড়ছো থেকে থেকেই...!

তোমার জমে থাকা কষ্টগুলোর শীতলতা আমিও অনুভব করতে পারি। হয়তো অনুভূতিগুলো তোমার তীব্রতার তুলনায় নগন্য, তবুও...!

অন্য কথা বলি। তুমি হাসলে তোমার চারপাশ ঝলমলিয়ে ওঠে তা তো তুমি জানোই; কিন্তু এটা কি জানো তোমার সরলতাও আতশবাজি হয়ে ছড়িয়ে পড়ে আকাশে? এই আতশবাজির খানিকটা ঝলক দেখেছিলাম প্রথমদিন। এরপর যত দিন গিয়েছে, আরো আরো বেশী করে খুঁজে পেয়েছি তোমার সরলতা, হাসিতে আর ভাবনাতে...!

Sunday, June 17, 2018

হাসি মানে কী?


ডিকশনারিগুলোতে বলা আছে হাসি হল, ‘মুখের একটা ভঙ্গি যার ফলে ঠোঁটের দুই কোণ কিছুটা ওপরের দিকে বেঁকে যায় এবং খুশি, আনন্দ ও সম্মতিকে প্রকাশ করে।’ মিষ্টি হাসির রহস্য তো এখানেই। হাসি হল কথা না বলে অন্যের কাছে মনের অনুভূতিকে জানানোর উপায়।

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "