Friday, December 1, 2017

আলহামদুলিল্লাহ

সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে বাচ্চাদের হাতে শীতের পোশাক তুলে দেয়া হলো আজ।
আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর ড. মো: আব্দুল লতিফ মিয়া ।
#অপরাজিত_আলোর_মিছিল এর ৬৫ জন বাচ্চার হাতে শীতের পোশাক তুলে দেয়া হয়।
ধন্যবাদ আমাদের সকল সদস্যকে।
ধন্যবাদ রাসেল স্যার সহ মৃত্তিকার সকল স্বেচ্ছাসেবক কে।


Tuesday, November 28, 2017

  1. ছবি তুলতে অনেক ভাল লাগে, যদিও আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার নই। প্রফেশনাল ক্যামেরাও নেই আমার। শখের সেলফোন টা দিয়ে ভাল লাগার মুহুর্ত গুলো ধরে রাখার চেস্টা করি এই যা!


দেশের প্রায় সব শহরের প্রতিদিনের চিত্রপটের মতই রংপুর শহরের অতি পরিচিত দৃশ্য হচ্ছে বস্তা হাতে টোকাই বা পথশিশুদের বিচরন।

মূলত : রাস্তায় যত্রতত্র পড়ে থাকা বস্তুগুলো কুড়ানোই এদের মূল কাজ। প্রায়শই খালি গায়ে কিংবা ছেঁড়া জামা-কাপর পরে ঘুরে বেড়ায় এই সব শিশুারা। নিছক জীবিকা নির্বাহ বা, বাবা-মাকে বেঁচে থাকার রসদ যোগানোর জন্য বাল্য বয়সে তাদের এরকম জীবন যাপন। আমাদের কি কিছুই করার নেই...? এদের জন্য ? আমরা দেশের জন্য তো কত কিছুই করতে চাই। 

  • সকলের সম্মলিত চেষ্টায় সুবিধাবঞ্চিত

এই সকল শিশুরা পেতে পারে একটু মানবিক জীবনযাপনের সুযোগ।
সেই সম্ভাবনাকে সামনে রেখে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ানো পথশিশু এবং পাশের শান্তিবাগ, লালবাগ, রেললাইন বস্তী, কে.ডি.সি রোডের সুবিধাবঞ্চিত এলাকার যেসব শিশু স্কুলে যায়না কিংবা ঝড়ে পড়েছে,তাদের বর্ণমালাসহ প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১১ এপ্রিল, ২০১৪ থেকে, কলেজ ক্যাম্পাসে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩ টায় আমারা “অপরাজিত আলোর মিছিল ” নামে একটি অনানুষ্ঠানিক পাঠশালা পরিচালনা করছি। দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক আর হাতের নাগালের এসব সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদের জীবনমানের নূন্যতম ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই আমাদের একমাত্র আকাঙ্খা। সচেতন মহলের কাছে আমাদের অনুরোধ, এসব ছিন্নমূল অসহায় পথশিশুদের পাশে এসে দাঁড়ান, তাহলে এরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ গড়ার কাজে অংশ নিতে পারবে। আর আপনাদের সহযোগীতায় আমরা আরও ভালভাবে এসব শিশুদের জন্য কাজ করতে পারবো বলেই আমাদের বিশ্বাস।

Thursday, October 5, 2017

"বিশ্ব বিবেক"

আকাশে বাতাসে কান্নার রোল
ভেসে আসে রাখাইন রহিঙ্গার।
মারছে মানুষ চলছে তান্ডব
ধ্বংসের এ'কি বিভিষিকা।
নারি, শিশু, অবাল বৃদ্ধা বণিতা
সবার উপর চলছে কঠিন বর্বরতা,
ভেঙ্গে চুড়ে সব করছে লন্ডভন্ড
  • আগুনের অগ্নিশিখা জ্বলছে অবিরত। 
  •  শহড় থেকে গ্রাম পুড়িয়ে করছে শ্বশান
ধ্বংসযজ্ঞের খেলায় মেতেছে মায়ানমার সরকার,
ওরা সংখ্যালঘু তাই নেই নিজ দেশে তাদের ঠাঁই।
জন্মভূমি ভিটেমাটি জমিজমা ছেড়ে
আসছে তারা প্রান বাঁচাতে বাংলার প্রান্তরে।
হাজার সংকটে দিতেছি তাদের আশ্রয়
মানবিকতা আমাদের কাদায়।
হে গনন্ত্রের মানষ কন্যা
সূচি, তোমার কেমন নোবেল পাওয়া
শান্তি নাকি অশান্তির জন্য
এটি পশ্চিমাদের দেওয়া।
ওদের হিংস্রতা কি
বিশ্ব বিবেকের চোখে পড়ে না
ওরা মানুষ নয়, দানব নাকি হায়না।
বলি, তোমাকেই হে বিশ্ব মানবতা
তুমি কোথায়....? কেন এমন তোমাদের নিরবতা..!


Thursday, August 3, 2017

কিছু ম্যাসেজ লেখা হয় কেবল 
"ড্রাফট এ সেভ করে রাখতে ।
কিছু স্ট্যাটাসের প্রাইভেসী কেবল
"ONLY ME" দেয়া থাকে ।

Tuesday, July 25, 2017

অনুভুতি গুলো দিন দিন ভোতা হয়ে যাচ্ছে , মন মেজাজ সব সময় কেন জানি খিটখিটে হয়ে থাকে। অল্পতেই রেগে যাই, কারও কোন কথা সহ্য হয় না। পরিবার, বন্ধু সমাজ, সর্বোপরি প্রিয় মানুষদের কাছ থেকে প্রতিনিয়ত দুরে সরে যাচ্ছি। দুরত্বের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। দুরত্বের পরিমান টা যে টা কোথায় গিয়ে যে ঠেকবে জানা নেই। অনেক চেস্টা করি নিজেকে সামলে রাখার, কিন্তু ক্যান জানি রাগটাকে কন্ট্রোল করতেই পারি না। হয়ত এই রাগের কারনেই জীবনে অনেক বড় বিপর্যয় নেমে আসবে। হয়ত কোন কিছুই আর আগের মত থাকবে না যখন আমি আমার নিজের ভুলগুলো বুঝতে পারব বা নিজেকে সামলাতে পারব।

  • প্রিয় মানুষ গুলোও কেন জানি এখন আমাকে আর বুঝতে চায় না। সবার মুখেই একই কথা শুনতে শুনতে অভ্যস্থ হয়ে গেছি।

আকাশ তুই বদলে গেছিস অনেক বদলে গেছিস।

  1. হ্যা আমি বদলে গেছি, সময় & পরিস্থিতি মানুষকে বদলে যেতে বাধ্য করে। কেউ এই নিয়মের ব্যতিক্রম নয় । আজ আমি বদলেছি কাল তুমি/তোমরা বদলাবে। সবাকেই বদলাতে হয় দুদিন আগে বা পড়ে এটাই পার্থক্য।

Thursday, July 20, 2017

 ভার্চুয়াল জগৎতে অপরিচিতের সাথে ভার্চুয়াল চ্যাট ততক্ষণই মনোরম, যতক্ষণ আপনি অপরিচিত থাকবেন। পূর্ণ পরিচিতি শেষে, এক পাশের অনুভূতি রঙিন থাকলেও অপর পাশের অনুভূতি ফিকে হয়ে যাবে ___সুনিশ্চিত!!!

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "