Wednesday, June 20, 2018

অনুধাবন

ক্যামেরা থাকলেই যদি ফটোগ্রাফার হওয়া যায়। তবে আমার কলম আছে আমিও রবীন্দ্রনাথ.... ?

Tuesday, June 19, 2018

যখন তোমার মন খারাপ

প্রজাপতিদেরও মন খারাপ হয় । তখন রোদ ঝলমল দুপুরটাও মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। সেই মন খারাপের মেঘ কিভাবে যেনো আমার কানে এসে বলে যায় তুমি ভালো নেই। জানি, তোমার বুকে বেজে চলেছে ফেলে আসা পথের রোদ-বৃষ্টি-কুয়াশা-ঝড়ের গান। স্মৃতিকাতর হয়ে পড়ছো থেকে থেকেই...!

তোমার জমে থাকা কষ্টগুলোর শীতলতা আমিও অনুভব করতে পারি। হয়তো অনুভূতিগুলো তোমার তীব্রতার তুলনায় নগন্য, তবুও...!

অন্য কথা বলি। তুমি হাসলে তোমার চারপাশ ঝলমলিয়ে ওঠে তা তো তুমি জানোই; কিন্তু এটা কি জানো তোমার সরলতাও আতশবাজি হয়ে ছড়িয়ে পড়ে আকাশে? এই আতশবাজির খানিকটা ঝলক দেখেছিলাম প্রথমদিন। এরপর যত দিন গিয়েছে, আরো আরো বেশী করে খুঁজে পেয়েছি তোমার সরলতা, হাসিতে আর ভাবনাতে...!

Sunday, June 17, 2018

হাসি মানে কী?


ডিকশনারিগুলোতে বলা আছে হাসি হল, ‘মুখের একটা ভঙ্গি যার ফলে ঠোঁটের দুই কোণ কিছুটা ওপরের দিকে বেঁকে যায় এবং খুশি, আনন্দ ও সম্মতিকে প্রকাশ করে।’ মিষ্টি হাসির রহস্য তো এখানেই। হাসি হল কথা না বলে অন্যের কাছে মনের অনুভূতিকে জানানোর উপায়।

Friday, June 15, 2018

মেহেদী উৎসব

সুবিধাবঞ্চিত শিশুদের 
হাত রাঙালো #অপরাজিত_আলোর_মিছিল।


এ আনন্দ শেষ হবার নয়, ছোট-বড় শতাধিক শিশু-কিশোর, তাদের প্রত্যেকের হাতে লেগেছে কাঁচা মেহেদী। সুবিধাবঞ্চিত এসব শিশু-কিশোররা ছিলো আমাদের আজকের অতিথি। সকলের মুখে হাসি, উৎফুল্ল সবাই। এমন চিত্রই দেখতে চেয়েছিলাম আমরা সুবিধাবঞ্চিত শিশুদের মেহেদী উৎসব’ অনুষ্ঠানে।

Wednesday, June 13, 2018

ঈদ উৎসব


নীলাভ আকাশ 

ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সবার। তবে শিশুদের কাছে একটু যেন বেশি। ঈদ এলেই বেড়ে যায় তাদের চাওয়া-পাওয়ার বাহানা, আনন্দ। সুবিধাবঞ্চিত শিশুরাও চায় নতুন জামা পরে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এমন সব সুবিধাবঞ্চিত শিশুর আবদার পূরণে কাজ করছে #অপরাজিত_আলোর_মিছিল। 

সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় ধাপে বাচ্চাদের মাঝে #নতুন_জামা & খাবার সামগ্রী বিতরণ করা হয়।
♥

Wednesday, May 16, 2018

সাবধান ভবিষ্যৎ হবু বউ.....!

সাবধান ভবিষ্যৎ হবু বউ.....!

 

এলোমেলো অগোছালো থাকতেই আমার বেশি ভাল লাগে, বেশিরভাগ সময়ই আমি আমার রুম এলোমেলো করে রাখি ( অপরিষ্কার না কিন্তু ) আম্মু সবসময় বলে যখন একা থাকবি তখন কি করবি। নিজের কাজ গুলো অন্তত নিজে করতে শিখে নে। নিজের কাজ বলতে ঘর গুছিয়ে রাখা, নিজের জামাকাপড় নিজে ধোয়া, নিজ হাতে খাবার বেড়ে খাওয়া। আম্মু আমাকে খাবার বেড়ে না দিলে আমি খাই না, এখনও মাঝে মাঝে আম্মু আমাকে খাইয়ে দেয় গতকাল ছোটখালামনি বেড়াতে এসছে, খালামনি আমার রুমে এসে আমাকে ইচ্ছে মত ঝাড়ি দিল। রুমের এএ কি অবস্থা করে রেখেছিস জামাকাপড় সব এখানে ওখানে ছড়ানো ছিটানো , বই খাতা সব এলোমেলো। খালামনি সব গুছিয়ে দিচ্ছে আর চিল্লাচ্ছে ছেলেটা বউ কে অনেক জ্বালাবে  

Wednesday, May 9, 2018

প্রেমিক


  • Sumaya Tasnim Smrity

জানো?
এর আগেও বহুবার চিঠি লিখেছি প্রেমিকদের উদ্দেশ্যে!
অবশ্য ওরা আমার প্রেমিক ছিলো কি'না ঠিক জানিনা!
ক্যামন য্যান
গোছালো, পরিপাটি
কিন্তু বড্ড আর্টিফিশিয়াল!
চোখে প্রেম ছিলো না
বুকেও না!
প্রেম খুঁজতে গিয়ে ওদের হারিয়ে ফেলেছি প্রতিবার,
ওদের ভাষায় আমি বড্ড একগুঁয়ে,
রুক্ষশুস্ক, ব্যাকডেটেড!
আজ তোমায় লিখবো বলে যখন বসলাম
নিজেকে বড্ড বেশি সুখী মনে হচ্ছে!
জানো?
ওরা প্রেমিক ছিলো না
প্রেমিক অমন হয় নাকি?
প্রেমিক তুমি!
অগোছালো
উড়নচণ্ডী
কান্ডজ্ঞানহীন
অথচ যার চোখ, বুক জুড়ে প্রেম থই থই করে!
প্রেমিক এমন হয়
ঠিক তোমার মত!


প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "