আব্বু আম্মু আর ছোটবোনকে নিয়ে সাজানো আমার ছোট্ট পৃথিবী । নিজের সর্ম্পকে বলার মতো এর চেয়ে বেশি কিছু নেই
Friday, June 15, 2018
Wednesday, June 13, 2018
ঈদ উৎসব
নীলাভ আকাশ
ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সবার। তবে শিশুদের কাছে একটু যেন বেশি। ঈদ এলেই বেড়ে যায় তাদের চাওয়া-পাওয়ার বাহানা, আনন্দ। সুবিধাবঞ্চিত শিশুরাও চায় নতুন জামা পরে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এমন সব সুবিধাবঞ্চিত শিশুর আবদার পূরণে কাজ করছে #অপরাজিত_আলোর_মিছিল।
নীলাভ আকাশ
ঈদের আনন্দ ধনী-গরিব, ছোট-বড় সবার। তবে শিশুদের কাছে একটু যেন বেশি। ঈদ এলেই বেড়ে যায় তাদের চাওয়া-পাওয়ার বাহানা, আনন্দ। সুবিধাবঞ্চিত শিশুরাও চায় নতুন জামা পরে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এমন সব সুবিধাবঞ্চিত শিশুর আবদার পূরণে কাজ করছে #অপরাজিত_আলোর_মিছিল।
♥
♥
Wednesday, May 16, 2018
সাবধান ভবিষ্যৎ হবু বউ.....!
সাবধান ভবিষ্যৎ হবু বউ.....!
এলোমেলো অগোছালো থাকতেই আমার বেশি
ভাল লাগে, বেশিরভাগ সময়ই আমি আমার রুম এলোমেলো করে রাখি ( অপরিষ্কার না
কিন্তু ) আম্মু সবসময় বলে যখন একা থাকবি তখন কি করবি। নিজের কাজ গুলো অন্তত
নিজে করতে শিখে নে। নিজের কাজ বলতে ঘর গুছিয়ে রাখা, নিজের জামাকাপড় নিজে
ধোয়া, নিজ হাতে খাবার বেড়ে খাওয়া। আম্মু আমাকে খাবার বেড়ে না দিলে আমি খাই
না, এখনও মাঝে মাঝে আম্মু আমাকে খাইয়ে দেয়
গতকাল ছোটখালামনি বেড়াতে এসছে, খালামনি আমার রুমে এসে আমাকে ইচ্ছে মত ঝাড়ি দিল। রুমের এএ কি অবস্থা করে রেখেছিস
জামাকাপড় সব এখানে ওখানে ছড়ানো ছিটানো , বই খাতা সব এলোমেলো। খালামনি সব গুছিয়ে দিচ্ছে আর চিল্লাচ্ছে ছেলেটা বউ কে অনেক জ্বালাবে

Wednesday, May 9, 2018
প্রেমিক
- Sumaya Tasnim Smrity
জানো?
এর আগেও বহুবার চিঠি লিখেছি প্রেমিকদের উদ্দেশ্যে!
অবশ্য ওরা আমার প্রেমিক ছিলো কি'না ঠিক জানিনা!
ক্যামন য্যান
গোছালো, পরিপাটি
কিন্তু বড্ড আর্টিফিশিয়াল!
চোখে প্রেম ছিলো না
বুকেও না!
প্রেম খুঁজতে গিয়ে ওদের হারিয়ে ফেলেছি প্রতিবার,
ওদের ভাষায় আমি বড্ড একগুঁয়ে,
রুক্ষশুস্ক, ব্যাকডেটেড!
আজ তোমায় লিখবো বলে যখন বসলাম
নিজেকে বড্ড বেশি সুখী মনে হচ্ছে!
জানো?
ওরা প্রেমিক ছিলো না
প্রেমিক অমন হয় নাকি?
প্রেমিক তুমি!
অগোছালো
উড়নচণ্ডী
কান্ডজ্ঞানহীন
অথচ যার চোখ, বুক জুড়ে প্রেম থই থই করে!
প্রেমিক এমন হয়
ঠিক তোমার মত!
Monday, April 30, 2018
অনুধাবন
যখন নিজেই নিজেকে পুরোপুরি
বুঝে উঠতে পারিনা তখন অন্য
কেউ আমাকে বুঝবে আশা করাটা
বোকামি ছাড়া আর কিছুই না !
বুঝে উঠতে পারিনা তখন অন্য
কেউ আমাকে বুঝবে আশা করাটা
বোকামি ছাড়া আর কিছুই না !
Sunday, April 8, 2018
বেঁচে থাকাটাও এক যন্ত্রণা। বেচে থাকতে হলে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, নীল রঙে আঁকা কয়েকটা স্বপ্ন! বাস্তবতাকে এড়িয়ে চলার ব্যর্থ চেষ্টা আর প্রতিটা নির্ঘুম রাতকে সঙ্গী হিসেবে নিতে পারেন! মনটা আজ অমানিশার অন্ধকারে নিমজ্জিত! মন বিষন্ন হলে কোন কিছুই আর ভাল লাগেনা, এখন আমি বিষন্নতার কবিতা লিখব, না প্রেমের চিঠি লিখব, আসলে মন স্থির না হলে কিছুই হয়ে উঠেনা!
Subscribe to:
Posts (Atom)
প্রকৃতির শেষ ঠিকানা
"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "
-
"বিশ্ব বিবেক " আকাশে বাতাসে কান্নার রোল ভেসে আসে রাখাইন রহিঙ্গার। মারছে মানুষ চলছে তান্ডব ধ্বংসের এ'কি ব...
-
আজ থেকে আর মাত্র ১০ বছর পর আমাদের অবস্থা যেমন হবে -- : হ্যালো ! এটা কি পিৎজা হাট? - না স্যার, গুগল'স পিৎজা। : আমি কি তাহলে ভুল নাম্বা...
-
প্রতিটি মানুষই বেঁচে থাকার জন্য কোন না কোন সম্পর্ককে আশ্রয় হিসেবে বেছে নেয়। হতে পারে তা সৃষ্টিকর্তার সাথে, হতে পারে তা মা-বাবা, ভাই বোন, ...
