Wednesday, May 16, 2018

সাবধান ভবিষ্যৎ হবু বউ.....!

সাবধান ভবিষ্যৎ হবু বউ.....!

 

এলোমেলো অগোছালো থাকতেই আমার বেশি ভাল লাগে, বেশিরভাগ সময়ই আমি আমার রুম এলোমেলো করে রাখি ( অপরিষ্কার না কিন্তু ) আম্মু সবসময় বলে যখন একা থাকবি তখন কি করবি। নিজের কাজ গুলো অন্তত নিজে করতে শিখে নে। নিজের কাজ বলতে ঘর গুছিয়ে রাখা, নিজের জামাকাপড় নিজে ধোয়া, নিজ হাতে খাবার বেড়ে খাওয়া। আম্মু আমাকে খাবার বেড়ে না দিলে আমি খাই না, এখনও মাঝে মাঝে আম্মু আমাকে খাইয়ে দেয় গতকাল ছোটখালামনি বেড়াতে এসছে, খালামনি আমার রুমে এসে আমাকে ইচ্ছে মত ঝাড়ি দিল। রুমের এএ কি অবস্থা করে রেখেছিস জামাকাপড় সব এখানে ওখানে ছড়ানো ছিটানো , বই খাতা সব এলোমেলো। খালামনি সব গুছিয়ে দিচ্ছে আর চিল্লাচ্ছে ছেলেটা বউ কে অনেক জ্বালাবে  

Wednesday, May 9, 2018

প্রেমিক


  • Sumaya Tasnim Smrity

জানো?
এর আগেও বহুবার চিঠি লিখেছি প্রেমিকদের উদ্দেশ্যে!
অবশ্য ওরা আমার প্রেমিক ছিলো কি'না ঠিক জানিনা!
ক্যামন য্যান
গোছালো, পরিপাটি
কিন্তু বড্ড আর্টিফিশিয়াল!
চোখে প্রেম ছিলো না
বুকেও না!
প্রেম খুঁজতে গিয়ে ওদের হারিয়ে ফেলেছি প্রতিবার,
ওদের ভাষায় আমি বড্ড একগুঁয়ে,
রুক্ষশুস্ক, ব্যাকডেটেড!
আজ তোমায় লিখবো বলে যখন বসলাম
নিজেকে বড্ড বেশি সুখী মনে হচ্ছে!
জানো?
ওরা প্রেমিক ছিলো না
প্রেমিক অমন হয় নাকি?
প্রেমিক তুমি!
অগোছালো
উড়নচণ্ডী
কান্ডজ্ঞানহীন
অথচ যার চোখ, বুক জুড়ে প্রেম থই থই করে!
প্রেমিক এমন হয়
ঠিক তোমার মত!


Monday, April 30, 2018

অনুধাবন

যখন নিজেই নিজেকে পুরোপুরি
বুঝে উঠতে পারিনা তখন অন্য
কেউ আমাকে বুঝবে আশা করাটা
বোকামি ছাড়া আর কিছুই না !

Sunday, April 22, 2018

রাগের মাথায় ভাংচুর করার জন্য বাসায় কিছু কমদামী জিনিস এনে রাখা উচিত
অন্তত ক্ষয়ক্ষতিরর পরিমান কিছুটা হলেও কমে যাবে,
হতে পারে সেটা "ডেমু ফোন", "প্লাস্টিক" বা "রাবারের" সামগ্রী ইত্যাদি ইত্যাদি......!

Sunday, April 8, 2018

বেঁচে থাকাটাও এক যন্ত্রণা। বেচে থাকতে হলে খুব বেশি কিছুর প্রয়োজন নেই, নীল রঙে আঁকা কয়েকটা স্বপ্ন! বাস্তবতাকে এড়িয়ে চলার ব্যর্থ চেষ্টা আর প্রতিটা নির্ঘুম রাতকে সঙ্গী হিসেবে নিতে পারেন! মনটা আজ অমানিশার অন্ধকারে নিমজ্জিত! মন বিষন্ন হলে কোন কিছুই আর ভাল লাগেনা, এখন আমি বিষন্নতার কবিতা লিখব, না প্রেমের চিঠি লিখব, আসলে মন স্থির না হলে কিছুই হয়ে উঠেনা!

Thursday, April 5, 2018

মানুষের প্রকৃত যুদ্ধটা প্রত্যেকের নিজের সঙ্গেই জীবনের লক্ষ্য-উদ্দেশ্য,অনুভব অনুভূতি,চিন্তা-চেতনা আদর্শ-পেশা প্রেম-ভালোবাসা ইত্যাদি নিয়ে যথেষ্ট ভাবতে হয় । যেকোন ক্ষেত্র থেকে ফিরে আসার ক্ষমতা অর্জন করতে হয় কোনকিছু করার সময় আগে থেকেই ফলাফল নির্ণয় করা শিখতে হয় । হাসতে যেমন ভালো লাগে, তেমনি প্রাণ ভরে কাঁদতে আরো বেশি ভালো লাগে। বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেয়া সারাদিন হই-হুল্লুড় করে বেড়ানো,আবার একাকী থাকার যোগ্যতা অর্জন করা এবং প্রায়ই একাকী থাকা দুটো অধ্যায়ই জীবনকে রাঙায়,প্রতিদিন এই সুন্দর পৃথিবী থেকে কত মানুষ হারিয়ে যাচ্ছে,আমিও একদিন আচমকা হারিয়ে যাব। হয়তো এই সবুজ-শ্যামল বাংলার মাটির কোলে হারিয়ে যাব নীল আকাশে। অসীম শূন্যতায়! নিশ্চই হারিয়ে যাব। তাই আমি হারিয়ে যাওয়াকে পছন্দ করি হারিয়ে যেতে ভালোবাসি।

Wednesday, April 4, 2018

আমার যাতনার চিলেকোঠায় তোমারই বসবাস, মৃত রোদ্রের ঘ্রাণ পৌছে যতটুকু সীমানায়।
আমাকেই চিরজন্মে সংগোপনে খুঁজে গেল অন্তিম কিছু শব্দ। তোমাকে পেলাম না কখনো বাক্যের সম দৈর্ঘ্যে, তুমি নষ্ট বন্ধনে বেশ সুখেই আছো, নিজেকে লুকিয়ে রেখেছ পুঁজিবাদী চোখে। আমি সকাল, দুপুর, রাত্রি খুঁজে ক্লান্ত, যদিও ফিরে পাই কিছুটা বিদঘুটে ছায়া। মিত্রতা তোমাকে মহান করেছে, আমাকে শিখিয়েছে মৃত্যুর আবেদন। তোমার নষ্ট আদালতে বিনাবিচারে, "বিচারক" এইটুকু সাজাও কি পাওয়ার অধিকার নাই।

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "