Thursday, April 5, 2018

মানুষের প্রকৃত যুদ্ধটা প্রত্যেকের নিজের সঙ্গেই জীবনের লক্ষ্য-উদ্দেশ্য,অনুভব অনুভূতি,চিন্তা-চেতনা আদর্শ-পেশা প্রেম-ভালোবাসা ইত্যাদি নিয়ে যথেষ্ট ভাবতে হয় । যেকোন ক্ষেত্র থেকে ফিরে আসার ক্ষমতা অর্জন করতে হয় কোনকিছু করার সময় আগে থেকেই ফলাফল নির্ণয় করা শিখতে হয় । হাসতে যেমন ভালো লাগে, তেমনি প্রাণ ভরে কাঁদতে আরো বেশি ভালো লাগে। বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেয়া সারাদিন হই-হুল্লুড় করে বেড়ানো,আবার একাকী থাকার যোগ্যতা অর্জন করা এবং প্রায়ই একাকী থাকা দুটো অধ্যায়ই জীবনকে রাঙায়,প্রতিদিন এই সুন্দর পৃথিবী থেকে কত মানুষ হারিয়ে যাচ্ছে,আমিও একদিন আচমকা হারিয়ে যাব। হয়তো এই সবুজ-শ্যামল বাংলার মাটির কোলে হারিয়ে যাব নীল আকাশে। অসীম শূন্যতায়! নিশ্চই হারিয়ে যাব। তাই আমি হারিয়ে যাওয়াকে পছন্দ করি হারিয়ে যেতে ভালোবাসি।

Wednesday, April 4, 2018

আমার যাতনার চিলেকোঠায় তোমারই বসবাস, মৃত রোদ্রের ঘ্রাণ পৌছে যতটুকু সীমানায়।
আমাকেই চিরজন্মে সংগোপনে খুঁজে গেল অন্তিম কিছু শব্দ। তোমাকে পেলাম না কখনো বাক্যের সম দৈর্ঘ্যে, তুমি নষ্ট বন্ধনে বেশ সুখেই আছো, নিজেকে লুকিয়ে রেখেছ পুঁজিবাদী চোখে। আমি সকাল, দুপুর, রাত্রি খুঁজে ক্লান্ত, যদিও ফিরে পাই কিছুটা বিদঘুটে ছায়া। মিত্রতা তোমাকে মহান করেছে, আমাকে শিখিয়েছে মৃত্যুর আবেদন। তোমার নষ্ট আদালতে বিনাবিচারে, "বিচারক" এইটুকু সাজাও কি পাওয়ার অধিকার নাই।

Monday, April 2, 2018

"সুসময় অসময়"

তোমার দৃষ্টিসীমায় আশ্রয় পেয়েছিল আমার সুসময়, তোমার দম্ভে প্রমত্ত লোভে, শেষ রাতের শিশিরে মরে গেল সবুজ ঘাস। কোন সময় কি মনে হয়নি, তোমার দুঃসময় গুলো কেড়ে নিয়ে আমার নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে। কালকের পর থেকে অনিবার্য চরম আসক্তিতে, ধরা ছোঁয়ার রন্ধ্রে রন্ধ্রে ঢেউ তুলেছে নিষ্ঠুরতা। কাক-বন্দনায় তুমি স্বপ্ন দেখছ আকাশ ছোঁবে। আমিও ঠিক তেমনি তোমার নিষ্ঠুরতা বুকে নিয়েই প্রতি পদে পদে দুঃখ বুঝবার চেষ্টা করেছি। এখন বুঝতে পারি দুঃখ বোঝা যতটা সহজ, তোমাকে বোঝা তার চেয়েও শতগুণ কঠিন ছিল।

Sunday, April 1, 2018

আজ বর্ষা তোমারি আশায়চলে এসো মন্দিরে,
মনের সাথে মন মিলাবোক রবো দুজন সন্ধিরে ।
আকাশ ছুবো দুজন মিলে থাকবো না আর বন্দি রে।
হাটবো দুজন সাগর পারেছুটে  যাবো দেশ দেশান্তরে...
হারিয়ে যাবো ঢেউয়ের মাঝে মিলাবো দুজন দুপারে...
তোমায় নিয়ে হারিয়ে  যাবোতীরহারা ঐ সাগরে...
বৃষ্টি যেমন,ভিজবো তেমন থাকবে না কোন কমতি রে...
ভিজবে তুমি বৃষ্টি  ফোটায়জড়িয়ে ধরে আমারে...
আলতো করে কোলে নিব োহাত রাখবো কোমরে...
ঘুরবো মোরা সারা শহর থাকবেনা কোন বাধারে...।

Wednesday, March 28, 2018

ধর্ষণের জন্য এইটা দায়ী ওইটা দায়ী কইয়া সবাই ফতুয়া দিতেছে ! বলতে খারাপ শুনাইলেও ধর্ষণের জন্য দায়ী হল আসলে আপনার নিচে ঝুলতে থাকা ম্যাশিন টা ! এইটা সামলে রাখুন দেখবেন জীবনেও ধর্ষণ হবে না !সবাই খালি সব সময় কয় চিনির বক্স খোলা রাখলে পিঁপড়া তো ধরবে !তো কথা হল আপনার হাতে থাকা কলম টা বন্ধ অবস্থায় লিখতে পারেন ?না ! যখনি কলমের সামনের কাভার খুলে দিবেন তখনি আপনি লিখতে পারবেন !

Tuesday, March 27, 2018

আজ মহান স্বাধিনতা দিবস, এ দিবসের বিশালতা বলে শেষ করার মত নয় । ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা অর্জিত হয়েছে, স্বাধিন স্বার্বভৌম যে বাংলাদেশ আমরা পেয়েছি তার জন্য লড়াই টা শুরু হয়েছিল আজকের দিনেই। দেশ স্বাধিন হয়েছে তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। এক নতুন লড়াইয়ের সামনে দ্বারিয়ে আমরা। এই পতাকা তলে আজ ও গুমড়ে মরে হাজারও প্রাণ। হাজার হাজার পথশিশু যারা প্রাথমিক শিক্ষাটুকু থেকেও বঞ্চিত ছড়িয়ে রয়েছে দেশের আনাচে কানাচে। আমরা কি আদৌও এমন বাংলাদেশ চেয়েছিলাম???

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই সম্ভাবনাকে সামনে রেখে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ানো পথশিশু এবং পাশের শান্তিবাগ, লালবাগ, রেললাইন বস্তী, কে.ডি.সি রোডের সুবিধাবঞ্চিত এলাকার যেসব শিশু স্কুলে যায়না কিংবা ঝড়ে পড়েছে,তাদের বর্ণমালাসহ প্রাথমিক শিক্ষা প্রদানের উদ্দেশ্যে ১১ এপ্রিল, ২০১৪ থেকে, কলেজ ক্যাম্পাসে শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩ টায় আমারা #অপরাজিত_আলোর_মিছিল নামে একটি অনানুষ্ঠানিক পাঠশালা পরিচালনা করছি। দেশের প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হোক আর হাতের নাগালের এসব সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে তাদের জীবনমানের নূন্যতম ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই আমাদের একমাত্র আকাঙ্খা। সচেতন মহলের কাছে আমাদের অনুরোধ, এসব ছিন্নমূল অসহায় পথশিশুদের পাশে এসে দাঁড়ান, তাহলে এরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশ গড়ার কাজে অংশ নিতে পারবে।

প্রকৃতির শেষ ঠিকানা

"আকাশ নদীর মোহনায় প্রকৃতির শেষ ঠিকানা, লালচে আভায় মুঠো ভরে খুঁজেফিরি জীবনের মানে "